আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। ঝিনাইদহ-২ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ডাক্তার এইচ এম মোমতাজুল করিম এই মতবিনিময় সভার আয়োজন করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মত বিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ঝিনাইদহ-২ আসনের এমপি প্রার্থী ডাক্তার এইচ এম মোমতাজুল করিম বলেন, আমরা ঝিনাইদহ ২ আসন থেকে আগামী সংসদ নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ইসলামী সমমনা ৮টি দল আসনভিত্তিক সমঝোতা করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। কোনো দলের সাথে জোট করছি না।
প্রতিনিধি/ এজে

