বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইবি অধ্যাপক চাকরিচ্যুত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইবি অধ্যাপক চাকরিচ্যুত

বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবির), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ। গত ১০ জুন ২০২৩ তারিখ থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে এক অফিস আদেশে জানানো হয়।

সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন। গত ১৭ নভেম্বর রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


অফিস আদেশ সূত্রে, ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল গবেষণা শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে না এসে বারবার শিক্ষাছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তাঁর আবেদন শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটিতে দুইবার (১৮৮তম ও ১৯৬তম সভায়) প্রত্যাখ্যাত হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান না করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী, দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩(ঘ) ধারা অনুসারে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। পরে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(ঢ) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর