বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. শাহীদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. শাহীদ
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া। আগামী দুই বছরের জন্য ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাকে এ নিয়োগ দান করেন।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ইবির দুই বিভাগে নতুন সভাপতি 

অফিস আদেশে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩ (৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়াকে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে বিরোধিতায় সাময়িক বহিষ্কৃত ডিন প্রফেসর ড. শেলিনা নাসরিনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া বলেন, এই ফ্যাকাল্টিকে এগিয়ে নিতে প্রশাসন আমার ওপর ভরসা করেছে। আমি আমার সাধ্যমতো কাজ করে যাব। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর