বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কাঠ বোঝাই টমটম উল্টে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি, পিরোজপুর   
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

কাঠ বোঝাই টমটম উল্টে শ্রমিক নিহত

পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠ বোঝাই টমটম উল্টে মো. চাঁন খাঁ (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় সাগর খাঁ ও আলামীন হোসেন নামে অপর দুই শ্রমিক আহত হন।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত আটটার দিকে উপজেলার আঙ্গুলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত শ্রমিক চাঁন খা উপজেলার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেচকী গ্রামের বাসিন্দা। সে তিন সন্তানের জনক।

আরও পড়ুন

শিবচরে ট্রেনের ধাক্কায় নারী নিহত

থানা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে তিন শ্রমিক গাছ কেটে টমটম বোঝাই করে উপজেলা সদরে ফিরছিলেন। এসময় কাঠ বোঝাই চলন্ত টমটম উল্টে গেলে তিন শ্রমিক কাঠের চাপা পড়েন। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত শ্রমিক চাঁন খাঁর লাশ উদ্ধার করে। এসময় আহত অপর আহত দুই শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থল হতে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত শ্রমিকের পরিবারের কোনও অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর