শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বাউল আবুলের অনুসারী ও তৌহিদি জনতার সংঘর্ষ, আহত ৪

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

বাউল আবুলের অনুসারী ও তৌহিদি জনতার সংঘর্ষ, আহত ৪

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের (৬০) বিচার ও মুক্তির দাবিকে কেন্দ্র করে মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’ ও বাউল শিল্পীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাউল শিল্পীর তিন অনুসারী ও এক বিক্ষোভকারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় (বিজয় মেলার মাঠের পশ্চিম পাশে) এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কীত মন্তব্য করায় গ্রেফতারকৃত বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচী দেন তৌহিদী জনতা ও বাউল শিল্পীরা। এসময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আবুল সরকার সমর্থক শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের আবুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল এবং সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম। তৌহিদী জনতার মওলানা আব্দুল আলীম নামের এক মাদরাসার শিক্ষকও আহত হয়েছেন এ ঘটনায়।

পুলিশ ও স্থানিয়দের সূত্রে জানা যায়, পুর্ব ঘোষনা অনুযায়ী আজ সকাল ৯টার দিকে তৌহিদী জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে সহস্রাধীক মানুষের একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার মাঠের সামনে এসে সমাবেশ শুরু করেন। এসময় শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারী বাউলরা বিজয় মেলার মাঠের ভিতরে শহীদ মিনার চত্তরের কাছে সমবেত হন। এক পর্যায়ে তৌহিদী জনতার সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দেয়। এসময় বাউল শিল্পীদের তিনজন আহত হন এবং তৌহিদী জনতার এক জন আহত হন। পরে বাউল শিল্পীরা পুকুরে ঝাপ দিয়ে উপারে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।

আরও পড়ুন: ঘোড়াশালে ভূমিকম্পে রেলসেতুর পিলারে ফাটল


বিজ্ঞাপন


এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন বলেন, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। সে কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

প্রসঙ্গত-গত, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগ শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেন পুলিশ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর