বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

নবীনগরে ৭ মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

নবীনগরে ৭ মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি'র সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য নাজমুল কবিরের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েইদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, সদস্য কে এম মামুন অর রশিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

বক্তারা বলেন, আজ নবীনগরে অপ্রত্যাশিতভাবে একজনের নাম ঘোষণা করা হয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে তার নমিনেশন বাতিলের অনুরোধ করছি। নবীনগর থেকে যে নমিনেশন পেয়েছি সে আমাদের এই সাতজনকে ছিলেন না। কারণ সে গত ১৭ বছর মাঠে ছিল না, সে এখন কালো চশমা পড়ে থাকে। আপনি নমিনেশন পেয়ে এখন কাউকেই চিনেন না। আপনি আওয়ামী লীগ নেতা-কর্মীদের পূর্ণবাসন করছেন। এটা প্রাথমিক মনোনয়ন, এটা চূড়ান্ত মনোনয় নয়। দেশ নায়ক তারেক রহমান পূর্ণ বিবেচনা করবেন। সবার আগে বাংলাদেশ, সবার আগে ধানের শীষ।  নবীনগরের আসনটি ধানের শীষের। তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে গেলে যোগ্য প্রার্থীর দরকার। যাতে করে কর্মীরা মন দিয়ে কাজ করতে পারে। কিন্তু নবীনগর থেকে যাকে প্রার্থিতা করা হয়েছে, সে নবীনগরবাসীর মনের মানুষ নয়। তাই দেশ নায়ক তারেক রহমানের কাছে এ আসনটির জন্য রিভিউ চাই।

জেলা বিএনপির অর্থ বিষয় সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, এত কিছুর পরেও মানুষের ভালোবাসা কিন্তু আমাদের জন্য বিন্দু মাত্র কমেনি। আমরা সাতজন প্রার্থী আজকে এক সঙ্গে হয়েছি। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানকে নবীনগরের এই আসনটি উপহার দিব। নবীনগর আসনকে নিয়ে দেশনায়ক তারেক রহমান অবশ্যই রিভিউ করবেন, নবীনগরবাসীর আশা আখাঙ্কা বুঝবেন। আমি আপনাদের ছেড়ে যায়নি, আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর