বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাসিনার ফাঁসির রায়ের পর ছাত্রলীগ নেত্রী আফসানার বাড়িতে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর যাব

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও মানবাধিকার কর্মী আফসানার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ তারিখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরপরই কুমিল্লার বি-পাড়া উপজেলার শশীদল ইউনিয়নের  দেউশ গ্রামের মোঃ মিজান সরকারের মেয়ে  মোছাঃ আফসানা আক্তারের বাড়িতে এ হামলা চালানো হয়।


বিজ্ঞাপন


মোছাঃ আফসানা আক্তারের বাড়িতে বিএনপি, জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় আফসানার পরিবারের অনেক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলাকারীরা দলবদ্ধভাবে আফসানার বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা হয়। এ ঘটনায় আফসানার পরিবারের বেশ কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের মতে, শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন ধরে আফসানা আক্তারকে টার্গেট করে আসছিল একটি বিশেষ মহল। নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, ছাত্র রাজনীতিতে সক্রিয়তা এবং সাম্প্রতিক সময়ে মুনিয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে সরব থাকার কারণে তিনি হামলাকারীদের চোখে কাঁটা হয়ে ওঠেন। তার সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফসানা আক্তার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা। এসব কারণেই ৫ আগস্টের পর থেকে তার বাড়িতে একাধিকবার হামলা চালানো হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর