বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা আজকের হিসেবে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বটে। এ মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন।

হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ভোর, সকাল ও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকে চারদিক, শিশিরে ভিজে যায় ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় ঘর থেকে বের হওয়া মানুষজন গরম কাপড় ব্যবহার শুরু করেছেন। দিনের বেলায় রোদে শীত কম লাগলেও সন্ধ্যা, রাত ও ভোরে শীতের দাপট বেড়ে গেছে।


বিজ্ঞাপন


আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯টার সময় তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এটি দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর