ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় এক সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনা তদন্ত করা হচ্ছে। কে বা কারা আগুন দিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেফতারের কার্যক্রম চলমান আছে।
প্রতিনিধি/টিবি




