বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড়ে বইছে হিমেল হাওয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় জেঁকে বসেছে শীত। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। যা গত মঙ্গলবার সকালে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। 


বিজ্ঞাপন


এদিকে তাপমাত্রা কমায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। শীতের পিঠাপুলি তৈরির ধুম পড়েছে। সড়কের পাশের দোকানগুলোতে ভিড় করে মানুষ পিঠার স্বাদ উপভাগ করছেন।

জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর পাথর শ্রমিক শুভ ইসলাম বলেন, কনকনে শীতে বরফগলা ঠান্ডা পানিতে নেমে কাজ করতে কষ্ট হয়। পরিবারের কথা চিন্তা করে এই কষ্টের কাজ করতে হয়।

5

ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, কয়েকদিন ধরে শীত বেশি হওয়ায় সকাল ও সন্ধ্যায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। ঠিকমতো ভাড়া হচ্ছে না। বাজারে সবকিছুর দাম বেশি। এভাবে চলতে থাকলে তো না খেয়ে থাকতে হবে।


বিজ্ঞাপন


এদিকে ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপও বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে ১.৭ ডিগ্রি কমেছে। কয়েকদিন থেকে তাপমাত্রা ক্রমশই কমেছে। তবে নভেম্বরের মাস শেষে তাপমাত্রা আরও কমতে পারে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর