শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

জেলা প্রতিনিধি, পাবনা 
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম

শেয়ার করুন:

দুই দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পঞ্চমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে‌ পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান। 


বিজ্ঞাপন


এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।

আরও পড়ুন: সাদাপাথর গেলেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপর্যায়ের তদন্ত দল

এর আগে সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপটারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা দেন।

গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপটারযোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। একই দিন ১১টায় আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত এবং পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।


বিজ্ঞাপন


সফরের শেষ দিন আগামীকাল রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় আসছেন‌ মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত চারবার জন্মস্থান পাবনা সফর করেন তিনি।

২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে পাবনাতে প্রথমবার সফরে আসেন। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর