বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম 
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ গণসংযোগের সময় গুলিবিদ্ধ
এরশাদ উল্লাহ (ফাইল ছবি)

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।  

বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এমন সময় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 

ক.ম/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর