বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

জামালপুরে নৌকাডুবি: একে একে উদ্ধার হলো ৫ শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম

শেয়ার করুন:

জামালপুরে নৌকাডুবি: ৫ শিশুর সবশেষ জনের মরদেহ উদ্ধার
শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়া সবশেষ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর এলাকায় ভেসে উঠে বৈশাখীর মরদেহটি। এ নিয়ে নিখোঁজ পাঁচ জনের মরদেহই উদ্ধার হলো।


বিজ্ঞাপন


নিহতের পরিচয় হলো— সিঙ্গাপুর প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান ও মেয়ে মরিয়ম আক্তার পলি, রায়ের ছড়া গ্রামের আব্দুল আজাদের মেয়ে কুলসুম, বাউসি এলাকার নুরের মেয়ে সাইমা, চরভাটিয়ানি উত্তর পাড়া আবুল হোসেনের মেয়ে বৈশাখি। তাদের সবার বয়স ৮ থেকে ১০ এর মধ্যে।

জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) ঝিনাই নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে ঘুরতে বের হয় পাঁচ শিশু। পরে, হঠাৎই নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুজি শুরু করে। খবর পেয়ে, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। পরদিন উদ্ধার হয় শিশু কুলসুমের মরদেহ।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা শিশু বৈশাখীকে আজ সকালে এলাকাবাসী উদ্ধার করে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর