শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

জামালপুরে ট্রেন আটকিয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

জামালপুরে ট্রেন আটকিয়ে বিক্ষোভ

জামালপুরে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে নরুন্দি রেলস্টেশনে আন্তঃনগর, তিস্তা এক্সপ্রেস ট্রেন থামিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস স্টেশনে থামিয়ে এ কর্মসূচি শুরু করেন স্থানীয়রা।

পরে দুপুর দেড়টা দিকে ট্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তার দুইটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতির আশ্বাস দিলে ট্রেনটি ছেড়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

বিক্ষোভকারীরা জানান, জামালপুর সদরের বাশচড়া, ঘোড়াধাপ, ইটাইল, নরুন্দি ও তুলশীরচর এই পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ নরুন্দি রেলস্টেশনের ওপর নির্ভরশীল।

সড়কপথে নানামুখী দুর্ভোগ থাকায় স্থানীয়দের প্রধান ভরসা এই রেলপথ। তাই নরুন্দি স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু করা এবং দ্রুত দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণ এখন সময়ের দাবি।

তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই যৌক্তিক দাবি জানানো হলেও তা উপেক্ষিত হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

এ বিষয়ে নরুন্দি রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মাহমুদুল হক বলেন, এলাকাবাসীর দাবি বহুদিনের। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর