মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ রাজশাহী ক্যাম্পের সদস্যরা। এসময় উদ্ধার করা হয় অপহরণে শিকার হওয়া ওই ব্যবসায়ীকে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে সোমবার রাতে সাভার এলাকার নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাজান ভোলা জেলার লালমোহন থানার চর-কচুপিয়া এলাকার রুস্তম আলীর ছেলে।

অপহরণে শিকার হওয়া ব্যবসায়ী আলমগীর হোসেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- অপহরণের শিকার হওয়া আলমগীর হোসেন একজন ব্যবসায়ী। তিনি ঢাকায় তার আত্মীয়র বাড়িতে পারিবারিক কাজে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপহরণকারীরা ভুক্তভোগীকে আটকে রেখে তার ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে জানায়, সে ভালো আছে এবং তিনি সাভারের হেমায়েতপুরে তাদের হেফাজতে আছে। এরপর থেকে ওই নম্বরে যোগাযোগ করলে ফোন বন্ধ দেখায়। পরবর্তীতে, ১৯ অক্টোবর রাতে ভুক্তভোগীর ব্যবহৃত নম্বর থেকে ফোন দিয়ে তাকে অপহরণ করে আটকে রাখার বিষয়টি জানানো হয় এবং মুক্তিপণ হিসেবে ৭০ লাখ টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

আরও পড়ুন

হত্যা করে লাশ মাটিচাপা, রংপুরের আসামি রোহিঙ্গা ক্যাম্পে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় সদর থানায় ভুক্তভোগীর ছেলে অপহরণের একটি মামলা করলে আসামিদেরকে গ্রেফতার ও নিখোঁজ ভুক্তভোগীকে উদ্ধারের জন্য র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাবের সদস্যরা সোমবার রাতে সাভারে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মূলহোতা শাহাজানকে গ্রেফতার ও অপহৃত ভুক্তভোগী আলমগীরকে উদ্ধার করে। গ্রেফতারের পর আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর