বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক

বঙ্গোপসাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জন জেলেকে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ট্রলারসহ ৯ জেলেকে মোংলা ফেরিঘাটে আনা হয়। এর আগে বুধবার (২২ অক্টোবর) বিকেলে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক ট্রলারে প্রায় দেড় মেট্রিক টন টুনা মাছ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে ”এফবি এনি” নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার বুধবার বিকেলে টহলরত নৌবাহিনী আটক করে। ট্রলারটি সমুদ্রসীমা লঙ্ঘন করে বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারে ৯ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়। ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর সন্ধ্যায় জেলেদেরকে থানায় হস্তান্তর করা হয়।

আটকদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন আইনে মামলার পর শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হবে।

এর আগে গত ১৭ অক্টোবর ১টি, জুলাই মাসে ২টি এবং আগস্ট মাসে ১টি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর