বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, হাসপাতাল মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

dhaka mail
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, হাসপাতাল মালিককে জরিমানা। ছবি: ঢাকা মেইল

চাঁদপুরে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এক হাসপাতাল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন।


বিজ্ঞাপন


তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ফেমাস স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টার-এ বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে। এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকারবিরোধী কার্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর