সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান রামেবি ভিসির

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান রামেবি ভিসির
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।

বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। এজন্য স্ব স্ব দায়িত্ব সবাইকে সঠিকভাবে পালনের আহ্বানও জানান তিনি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় নগরীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিন এ আহ্বান জানান। নগরীর অলোকার মোড়ে এক রেস্তোরাঁয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সম্মানিত অতিথির বক্তব্যে রামেবি উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেন, পৃথিবী একটাই। পৃথিবীতে অসংখ্য মানুষ বসবাস করছে, অসংখ্য জীব বসবাস করছে। সবাই কিন্তু প্রকৃতির সঙ্গে অ্যাডাপটেশন করে সামঞ্জস্যতা রেখে বসবাস করছে। একমাত্র মানুষ আমরাই, যারা প্রকৃতির বিপর্যয় ঘটাচ্ছি। আমাদের সবাইকে পৃথিবীকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাওয়ার জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করতে হবে, পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

‘উচ্চশিক্ষা হলো দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে অবদান রাখার অঙ্গীকার’

তিনি বলেন, ডেমোগ্রাফিক সাইকেলে সারা বিশ্ব ঘুরছে। আজকে যারা উন্নত বিশ্ব, ৫০০ বছর আগে তারা অনুন্নত ছিল। আজকে যারা অনুন্নত তারা আগামী ২০০ বা ৪০০ বছর পর উন্নতির শিখরে যাবে। গোটাবিশ্ব চলমান এবং এ চলমান প্রক্রিয়ায় আমাদের অ্যাডাপটেশন করে এগোতে হবে। বিগত সময়ে সবক্ষেত্রেই আমরা নানাবিধ সমস্যায় পড়েছিলাম। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশ্নের সম্মুখীন হয়েছিল। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

RMU_VC1

সংবাদপত্র ও সাংবাদিকদের উদ্দেশে প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক বলেন, সংবাদপত্রের সঙ্গে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। আপনারা সবগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত। আমি আশাবাদী, আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের বস্তুনিষ্ঠ সত্য খবরগুলোকে তুলে ধরবেন। তাহলে তাদের যে ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং উন্নয়ন খবরগুলো যদি বলতে পারেন, তাহলে আমরা অনুপ্রাণিত হব। এটা প্রত্যাশা থাকবে, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

দৈনিক কালবেলা পত্রিকার রাজশাহীর ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলের পরিচালনায় এ অনুষ্ঠানে রাজশাহী বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, পবার হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।

RMU_VC20

এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, এনটিভির সিনিয়র রিপোর্টার শ ম সাজু, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিমসহ অন্যান্য সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়। পরে কালবেলার ব্যুরো প্রধান ও অন্যান্য প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর