শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুমিল্লা নগরীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১০:২৭ পিএম

শেয়ার করুন:

সুপারি পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় মিলন আক্তার (৫৪) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার পর মরদেহ বেডসিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।

শুক্রবার (১৭ই অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স কাঠেরপুল এলাকায় মজুমদার ভিলা দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহতের গ্রামের বাড়ির জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাদের বাসার দরজা খোলা, আসবাবপত্র উল্টে রাখা হয়েছে। তারা খোঁজ করে খাটের নিচে বেডসিট জড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান। তিনি আরো জানান, কিছু স্বজনের সাথে তাদের অর্থসংক্রান্ত বিরোধ রয়েছে। বাসায় তাকে একা পেয়ে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর