শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিষধর কিং কোবরা সাপ দেখিয়ে চাঁদাবাজি, ক্রেতা সেজে উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পিএম

শেয়ার করুন:

বিষধর কিং কোবরা সাপ দেখিয়ে চাঁদাবাজি, ক্রেতা সেজে উদ্ধার

মিরসরাইয়ে একটি বিষধর সাপ কিং কোবরা (রাজ গোখরা) গলায় পেঁচিয়ে মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বন্যপ্রাণী উদ্ধার কর্মীরা ক্রেতা সেজে পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর এক ব্যক্তি থেকে উপজেলার মিঠাছরা বাজার থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। সাপটির বিষদাঁত উপড়ে ফেলা ও তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুতর আহত থাকায় চট্টগ্রাম বনবিভাগের মাধ্যমে চিকিৎসা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড়ে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর এক ব্যক্তি পাহাড় থেকে সাপটি ধরে গত এক সপ্তাহ ধরে সাপটি গায়ে পেঁচিয়ে উপজেলার বিভিন্ন বাজারে মানুষকে ভয়ভীতি দেখায়। এছাড়া ওই ব্যক্তি সাপটি বিক্রিরও চেষ্টা করে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধারকারী দলের চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ কৌশলে সাপটি উদ্ধার করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঝিনুক কুড়াতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দল WSRTBD এর যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নিলয় বলেন, পাহাড়ি এক ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজ গোখরাটিকে অবৈধভাবে আটক করে রেখেছিল। সে সাপটিকে ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল এবং পরবর্তীতে সাপটি বিক্রির উদ্দেশে রাখে। খবর পেয়ে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় কয়েকজনের সহযোগিতায় আমরা কয়েকজন ক্রেতা সেজে সাপটিকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসি।

IMG-20251015-WA0091

তিনি আরও বলেন, সাপটির বিষদাঁত উপড়ে ফেলায় ও তা দিয়ে খেলা দেখানোর কারণে সাপটি গুরুতর আহত হয়। বর্তমানে সাপটি বাংলাদেশ বন বিভাগ-এর হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকতের তত্বাধানে আমার হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। ৮ ফুট দৈর্ঘ্যের সাপটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হবে।


বিজ্ঞাপন


বাংলাদেশ বন বিভাগ হার্পেটোলজিস্ট সোহেল রানা সৈকত বলেন, সাপটির অবস্থা খুব খারাপ। দাঁত তুলে ফেলা হয়েছে, মাথায় আঘাত রয়েছে। চিকিৎসা চলছে, আশা করছি আগামী দুই তিনদিন পর সুস্থ হয়ে গেলে বনে অবমুক্ত করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর