রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ২ যুবক আহত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ২ যুবক আহত

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে দু’যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের বিপরীত পাশের ১৯নং রোডে এ গুলির ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- মনির হাওলাদার(২২) ও হানিফ শেখ(২২)।

স্থানীয়রা জানান, ৮-১০টি মটরসাইকেলে এসে গুলি করা শুরু করে দুর্বৃত্তরা। তালুকদার কমিউনিটির সামনে তারা গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলির কারণ ও কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসাইন আহমদ বলেন, ৮-১০টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এসে এলোপাতাড়িভাবে গুলি চালায়। তারা মোটরসাইকেলযোগে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় সেখানে চায়ের দোকানে বসে থাকা মনিরের নিতম্বে গুলিবিদ্ধ হন। এছাড়া নিজ বাড়িতে থাকা হানিফ নামে অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় বাসিন্দা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান৷ তবে তারা আশঙ্কামুক্ত। দুর্বৃত্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর