বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:২৮ এএম

শেয়ার করুন:

বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ

নোয়াখালীতে সড়কে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্ত হয়।

সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে বেগমগঞ্জের লক্ষ্মীপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.শাহরিয়ার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি চালক মো. রেজু মিয়া (৬৫) মো.বেচু মিয়া (২৬) মো.আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

 পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। ওই সময় বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৪ জন আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ থানার এসআই মো. শাহরিয়ার কামাল বলেন, বাস গ্যাস নিতে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নিয়ে যাওয়া হবে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর