শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ঢাকা

‘জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান’

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম

শেয়ার করুন:

‘জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান’
বক্তব্য দিচ্ছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন বলেছেন, একাত্তরের ১৬ ডিসেম্বের স্বাধীনতা অর্জনের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর সেই ঘোষণা দিয়ে তিনি চুপচাপ ব্যারাকে বসে থাকেননি। অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন এবং ছিনিয়ে এনেছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন বলেন, নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গিয়ে আজকের এই দিনে পুলিশের গুলি জেহাদ শাহাদাত বরণ করেন। তার রক্তের স্রোতে সংগঠিত হয় গণঅভ্যুত্থান। পতন হয় স্বৈরশাসক এরশাদের। আমরা এই অকুতোভয় ছাত্রনেতার আত্মার শান্তি কামনা করছি।

আরও পড়ুন

বিএনপির প্রতীক নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক: হাবিব-উন নবী

সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার সোহান, জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, গাইবান্ধা জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিয়া, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, জেলা বিএনপির সদস্য শাহজাহান সরকার, উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর