গাজীপুর সদর উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় সজিব মিয়া (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে হোতাপাড়া এলাকায় বিমান ঘাঁটির ইউটার্নের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সজিব মিয়া গাজীপুর মহানগরীর দক্ষিণ বাউপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সজিব মিয়া মোটরসাইকেলযোগে মাওনা থেকে জয়দেবপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/ এজে

