মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক ‎ ‎

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম

শেয়ার করুন:

নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক ‎ ‎

‎নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনার দিঘালিয়া থেকে পিস্তল, ম্যাগজিনসহ রিপন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

‎সোমবার (৬ অক্টোবর) খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ফরমাশেখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎আইএসপিআর দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ  যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসী রিপনকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ১টি ৭.৬ মিমি পিস্তল, ৫ রাউন্ড তাজা গোলা, ১টি ম্যাগজিনসহ  ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

‎এছাড়াও, সংবাদ বিবৃতিতে আরও জানানো হয়,আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

‎উল্লেখ্য, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর