শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রংপুরে শুরু হতে যাচ্ছে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

রংপুরে শুরু হতে যাচ্ছে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট

উত্তরাঞ্চলে নতুন ক্রিকেটার তৈরি ও নব জাগরণের লক্ষ নিয়েই তৃতীয় বারের শুরু হতে যাচ্ছে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩। নগরীর ক্রিকেট গার্ডেনে এ টুর্নামেন্টের সকল খেলা অনুষ্ঠিত হবে। 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে রংপুর টাউনহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান টুর্নামেন্টে কমিটি। 


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুইবারের সফলতাকে সামনে রেখে আরো বড় পরিসরে এবারে আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে ৮ টি টিম অংশ নিবে। এই ৮ টি টিমের জন্য উত্তরাঞ্চলের মোট ১০৪ জন ক্রিকেটার নিবন্ধনের মাধ্যমে টোকেন সংগ্রহ করতে পারবেন। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে টুর্নামেন্টে অংশ নেওয়া টিম ক্রিকেটার সংগ্রহ করবেন। এছাড়াও প্রতিটি টিমে দুইজন করে জাতীয় দলের খেলোয়াড় কিংবা দেশের বাইরে থেকে খেলোয়াড় নিতে পারবেন। 

টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ও রানার আপ দলকে প্রাইজমানির পরিবর্তে মোটরসাইকেল প্রদান করা হবে। 

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্টে কমিটির পক্ষে সামসুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন আরপিএল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন সজীব, সদস্য আরমান হোসেনসহ অন্যান্যরা।  

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর