সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সুপারি পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

সুপারি পাড়তে উঠে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বাগেরহাটের শরণখোলায় সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির আকন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা হুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির আকন ওই গ্রামের মৃত হালিম আকনের ছেলে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কেয়া মনি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল শিক্ষার্থীর

স্থানীয় বাসিন্দা জিয়াউল হাসান হাওলাদার জানান, সকালে নিজ বাড়ির আঙিনায় সুপারি গাছে উঠে সুপারি পাড়ছিলেন জাকির। গাছ থেকে নামার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের ওপর পড়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ তারের সঙ্গে ঝুলে থাকার পর জাকির নিচে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কেয়া মনি জাকির আকনকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর