বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

প্রতিমা বিসর্জনের সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জন সময় নদীতে পড়ে নিখোঁজের একদিন পর রনি চন্দ্র পাল (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের সাবেক ব্রিজের দক্ষিণ দিক থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি জেলার মান্দা উপজেলার মদনচক বানডুবি গ্রামের রঞ্জিত চন্দ্র পালের ছেলে।

আরও পড়ুন

সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর লাশ উদ্ধার

রনির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রনি দুর্গা পূজা দেখতে তার ফুফুর বাড়ি উপজেলার কুঞ্জবন যায়। সেখানে তার ফুফাতো ভাই প্রান্তজিৎ হালদারের সঙ্গে কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দিরের প্রতিমার নৌকায় উঠে। এসময় তাদের নৌকাটি উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই নৌকাটি নিয়ন্ত্রণ হারায় এবং রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলও তার কোনো সন্ধান না পাওয়ায় আজ সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে আজ সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, নদীতে ডুবে নিখোঁজের একদিন পর ডুবুরি দল রনির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর