সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছি: খাগড়াছড়ি জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম শুরু করেছি: খাগড়াছড়ি জেলা প্রশাসক

খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, অবরোধ কিন্তু প্রত্যাহার করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমরা প্রতিনিয়ত নিবিড়ভাবে পর্যালোচনা করছি। এর সঙ্গে সঙ্গে আমাদের ১৪৪ ধারা জনজীবনে কোনো প্রভাপ ফেলছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ১১৪ ধারা জারি বিষয়টি নিয়ে রিকুইজিশন দেবে তখন আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এটির মাধ্যমে নিজ নিজ স্বাভাবিক জীবন আছে সেটি যেন শুরু করতে পারে সেটি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর উপজেলা এলাকা ও স্বনির্ভর বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, আমরা এখানে সবাই মিলে কাজ করছি, এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একত্রে কাজ করছি। মানুষের জনজীবনে যেন স্বস্তি ফিরে আসে, মানুষ যেন স্বাভাবিক জীপনযাত্রায় ফিরে আসতে পারে, তার জন্য কাজ করছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন কার্যক্রম আমরা শুরু করেছি। পুনর্বাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিভিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

thumbnail_Khagrachari_Hill_Other_Photo_-_3

তিনি বলেন, গুইমারায় তিন জন নিহত হয়েছে। তাদের পরিবারকে জেলা প্রশাসক এবং জেলা পরিষদ আর্থিক সহায়তা প্রদান করেছি এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকেও সহায়তা করেছি।      

তিন আরও বলেন, কেটে খাওয়া মানুষরা স্বাভাবিক জীবন ফিরে আসতে পারে সেই জন্য যারা অবরোধ ডেকেছেন তারাও এটি সু-বিবেচনা সিদ্ধান্ত নিয়ে অবরোধ প্রত্যাহার করে ঘোষণা দেয়।

জেলা প্রশাসক সদর উপজেলা এলাকা ও স্বনির্ভর বাজারে ক্ষতিগ্রস্ত ২৭টি ব্যবসায়ী দোকানদারকে ৩০ কেজি চাল ও সাড়ে ৭ হাজার টাকা প্রদান করে।  

এসময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুজন রায় চন্দ্র, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ, সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা থানার ওসি আব্দুল বাতেন মৃধা, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর