রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা সড়কে অবরোধ শিথিল

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়ি-চট্টগ্রাম ও ঢাকা সড়কে অবরোধ শিথিল

খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামের সড়কে শিথিল করা হয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ ডাকা অবরোধ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ মিডিয়া সেল।

তাদের পোস্টে বলা হয়, রোববার গুইমারায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে এবং সেটেলারদের নির্যাতনে আহত জুম্ম ভাই-বোনদের উন্নত সুচিকিৎসা এবং শহীদ জুম্ম ভাইদের লাশের সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২টা হতে সড়ক অবরোধ শিথিল থাকবে।

একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে, তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয় পোস্টে।

আরও পড়ুন: নারী নির্যাতনকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোর শাস্তি হবে: উপদেষ্টা

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে শনিবার থেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর