মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সোনারগাঁও
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সম্মেলন-২০২৫।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটোরিয়ামে এ সম্মিলনের আয়োজন করা হয়। 


বিজ্ঞাপন


এ সময় উপজেলার সেরা শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

তিনি বলেন, গুণগত মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকতা পেশায় মেধাবীদের এগিয়ে আসতে হবে। শিক্ষক যদি মেধাবী হন, তবে আমাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। বাংলাদেশকেও বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার এ ধরনের আয়োজন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


বিজ্ঞাপন


এর আগে প্রধান অতিথি উপজেলার কাচপুরে সীমানা তোড়ন ও পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি আধুনিক সভাকক্ষ ‘অর্কিড’-এর উদ্বোধন করেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর