রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেন মা, ১২ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

ছেলেকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেন মা, ১২ ঘণ্টায়ও মেলেনি খোঁজ

ভোলায় বাকপ্রতিবন্ধী ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছেন মা জেসমিন আক্তার (৩৮)। ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলে এখনও ওই মায়ের সন্ধান মেলেনি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সাকেরভিটা গ্রামের তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ওই মাকে উদ্ধারে ফায়ারসার্ভিসের অভিযান চলছে।

নিখোঁজ জেসমিন বেগম ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী। তার ছেলের নাম জিসান আহমেদ তানজিল। সে বাকপ্রতিবন্ধী। ঘটনার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

গাইবান্ধায় পুকুরে ডুবে বৃদ্ধা নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেঁতুলিয়া নদীতে নৌকা নিয়ে ঘুরতে যায় জিসান। এসময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। নদীর তীর থেকে তার পড়ে যাওয়া দৃশ্য দেখেন মা জেসমিন আক্তার। এরপর তিনি নদীতে ঝাঁপ দিলে তীব্র স্রোতে তিনি পানির নিচে তলিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিসানকে উদ্ধার করতে পারলেও মা জেসমিন আক্তারকে খুঁজে পায়নি।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) নিখোঁজ জেসমিন আক্তারের সন্ধান মেলেনি।

বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, ফায়ারসার্ভিসের একটি ডুবুরি টিম জেসমিনকে উদ্ধার করতে অভিযান চালাচ্ছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর