শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অবৈধ পথে পাচারকালে হাতিয়ায় ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

অবৈধ পথে পাচারকালে হাতিয়ায় ৬৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

মিয়ানমারে পাচারকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার টাঙকি ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ৬৭০ বস্তা ইউরিয়া সারসহ দুটি ট্রাক জব্দ করেছে হাতিয়া ও সুবর্ণচর উপজেলা প্রশাসন।

জব্দ করা সারসমূহের নিলাম সংক্রান্তে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সুবর্ণচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট বরাবর চিঠি দেওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জব্দ করা ইউরিয়া সারসমূহের অর্ধেক স্থানীয় মাইনউদ্দিন বাজার ইউনিয়ন পরিষদে কৃষি উপসহকারীর জিম্মায় রাখা হয় আর অর্ধেক সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।

এসময়, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা এবং  সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি কর্মকর্তা ও স্বর্ণদ্বীপে অবস্থানরত সেনাবাহিনী উপস্থিত ছিলেন।

হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ জানান, বুধবার রাতে হরনী ইউনিয়নের মাইনুদ্দিন বাজারে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে স্থানীয় পুলিশ ও উপজেলা কৃষি দপ্তর। আবার গতকাল সন্ধ্যায় হাতিয়ার হরনী ইউনিয়নের টাঙকি ঘাটের তেগাছিয়াতে ৩৭০ বস্তা সার স্থানীয়দের সহযোগিতায় আটক হয়। 

তিনি আরও জানান, বিভিন্ন সময় সারসমূহ চট্টগ্রাম থেকে মিয়ানমারের উদ্দেশ্যে পাচারের জন্য এ পথে আসে বলে লোকমুখে শুনেন। তারই ধারাবাহিকতায় গতকালও এ পথে সার আসা এবং তা আটকের পর হাতিয়া থেকে তিনি, রামগতি থেকে সেখানকার উপজেলা কৃষি কর্মকর্তা এবং সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে মিলিত হন। যেহেতু ঘটনাস্থলটি দুই-ই উপজেলার সীমান্তবর্তী।

সারসহ ট্রাক দুটি জব্দের সময় পাচারকারীদের কাওকে আটক করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি জানান, থার্ড পার্টির মাধ্যমে তারা কিছু কাগজপত্র পান। যাহা হাতিয়ার নামে বরাদ্দ বলে ভুয়া কাগজপত্র সৃজন করা হয়। হাতিয়ায় এবার ৭৮ হাজার হেক্টর আমন চাষ হয়। যার চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর