বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

মাদক ও জুয়ায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

মাদক ও জুয়ায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ

মাদক কারবার ও জুয়ার সঙ্গে জড়ির থাকার অভিযোগে নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতা উজ্জ্বল শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে এলাকার লোকজন ও তার সমর্থকরা এ মানববন্ধনে অংশ নেয়।  মিছিল নিয়ে তারা পুরো বাজার প্রদক্ষিণ করেন।

thumbnail_1000127632

অভিযুক্ত উজ্জ্বল শেখ উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

মোস্তফা কামাল ও তার সমর্থকরা বলেন, উজ্জ্বল শেখ নৈহাটি  বাজার ও গ্রামবাসীকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ষড়যন্ত্র করছেন। মাদক ও জুয়ার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ।  মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে উজ্জ্বল শেখকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঝিনাইদহে গাজী-কালু চম্পাবতী মাজারের অর্থ আত্মসাতের অভিযোগ

এদিকে অভিযুক্ত বিএনপি নেতা নিজেকে নির্দোষ দাবি করে উল্টো মোস্তফা কামাল ও তার সমর্থকদের বিরুদ্ধে  মাদক ও জুয়ায় সম্পৃক্ততার অভিযোগ করেন।

thumbnail_1000127613

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে নৈহাটি বাজারে উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তফা  কামাল ও তার সমর্থকদের বিরুদ্ধে  মাদক, জুয়া ও চোরাকারবারি সিন্ডিকেট পরিচালনার  অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কামাল শেখ ও তার সমর্থকরা। 

আজ বৃহস্পতিবার এর প্রতিবাদে উজ্জ্বল শেখের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ মিছিল করে মোস্তফা কামালের সমর্থকরা।

পাল্টাপাল্টি কর্মসূচি  ঘিরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা  বিরাজ করছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর