মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

টাইফয়েড টিকা পেতে হলে অবশ্যই নিবন্ধন করতে হবে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

টাইফয়েড টিকা পেতে হলে অবশ্যই নিবন্ধন করতে হবে

একবার টাইফয়েডে আক্রান্ত হলে শুধু চিকিৎসা খরচই নয়, দীর্ঘ সময় কর্মক্ষমতা হারাতে হয়। অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে টিকা গ্রহণের বিকল্প নেই। এই টিকা পেতে হলে প্রতিটি শিশুকে অনলাইনে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহ কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সব তথ্য জানান।

উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল, থানার ওসি তাজউদ্দিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচএম মাহবুবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সম্ভু চরণ দাস, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ অনেকে।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীনুল ইসলাম মন্ডল বলেন, উপজেলা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্ধারিত টিকাদান কেন্দ্র এবং সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই  টিকা প্রদান করা হবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর