শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা বিলুপ্তির পথে

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা বিলুপ্তির পথে
ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা বিলুপ্তির পথে

সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোল গুড়পুকুর পাড়ের বটতলায় মনসাতলা মন্দির কমিটির উদ্যোগে পূজা অনুষ্ঠিত হয়। 

পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা নানান পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।

আরও পড়ুন: ‘ভাত না জোটার দেশে হাঁসের মাংস-বিলাস মোটেই শোভনীয় নয়’

প্রতিবছর এই পূজাকে ঘিরে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন হয়ে থাকে। প্রায় ৪০০ বছরের পুরোনো এই মেলা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করত। তবে এ বছর পৌরসভা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় মেলা অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন: শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্মগুরু আটক

ঐতিহাসিকভাবে জানা যায়, সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুড়পুকুর মেলা এক সময় ছিল জেলার সবচেয়ে বড় সামাজিক-সাংস্কৃতিক সমাবেশ। এ মেলায় গ্রামীণ হস্তশিল্প, মিষ্টি, খেলনা, নাগরদোলা, যাত্রাপালা, পুঁথিপাঠ ও পালাগানের আয়োজন থাকত। শুধু হিন্দু সম্প্রদায় নয়, সব ধর্ম-বর্ণের মানুষ মেলায় যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করতেন। মেলা ছিল মিলনমেলা, ছিল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

তবে বর্তমানে এ ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা বিলুপ্তির পথে।

এ ঘটনায় নাগরিক সমাজ ও সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, গুড়পুকুর মেলা শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং সাতক্ষীরার সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। প্রতিবছর এই আয়োজন টিকিয়ে রাখা জরুরি।

তাদের দাবি, নগরজীবনের চাপের মধ্যেও ঐতিহ্য ধরে রাখতে পৌরসভা ও স্থানীয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তা না হলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে সাতক্ষীরার এই ঐতিহ্য।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর