রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে মায়ারখালী চিত্রা নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিযোগিতা। এতে ৮টি নৌকা অংশ নেয়।

নৌকাবাইচকে ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সের মানুষ আনন্দে মেতে ওঠে। 
দর্শনার্থীরা বলেন, প্রাচীন এ উৎসব আমাদের সংস্কৃতিকে জীবন্ত করে তোলে। এমন আয়োজন গ্রামীণ ঐতিহ্য ধরে রাখবে।

মায়ারখালী যুব সংঘ আয়োজিত ৩৫তম বার্ষিকীর এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পরিতোষ বাগচী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

তিনি বলেন, নৌকাবাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে।

অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রঞ্জন বালা ও মিল্টন শাখারী। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির নেতা মো. ইফতেখারুল আহম্মেদ পলাশ, মোড়ল কামরুজ্জামান, মুশফিকুজ্জামান রিপন, মো. মাসুদুর রহমান, খান আরিফুজ্জামান পিন্টু, সুব্রত গোলদার ও সঞ্জিত কুমার প্রমুখ।

নৌকাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর