শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাগেরহাটে নির্বাচন কমিশন অফিসের সামনে চলছে অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

বাগেরহাটে নির্বাচন কমিশন অফিসের সামনে চলছে অবস্থান কর্মসূচি

বাগেরহাটে সংসদীয় আসন ও সীমানা পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে চলছে অবস্থান কর্মসূচি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটি নেতা কর্মীরা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়েছে। এ ছাড়াও জেলার ৯ উপজেলার নির্বাচন অফিসের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচির কথা রয়েছে।

এর আগে মঙ্গল ও বুধবারের অর্ধদিবস হরতাল জনস্বার্থে প্রত্যাহার করে নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে সর্বদলীয় সম্মিলিতকমিটির আহবায়ক এম এ সালাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, সামনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্ম অবলম্বীদের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মঙ্গল ও বুধবার অর্ধদিবস হরতাল প্রত্যাহার হলেও জেলা ও উপজেলার নির্বাচন কমিশনার অফিসে সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে ৯টা থেকে ১টা পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন— সর্বদলীয় সংগ্রাম কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইউনুস আলী, মাওলানা রেজাউল করিম, মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর