বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন জব্দ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে সাত বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পলিথিনগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড–গোপালপুর সড়কের লতিফ ফটোস্ট্যাট সংলগ্ন এলাকা থেকে একটি ভ্যানে বহন করা অবস্থায় এসব পলিথিন জব্দ করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, বিশেষ শাখা (ডিএসবির) তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত বস্তা পলিথিন জব্দ করা হয়। তবে এ সময় কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পলিথিনগুলো থানায় নিয়ে যাওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলার নির্দেশ দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী জব্দ করা পলিথিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর