সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

খুলনায় চুরি হওয়া নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

খুলনায় চুরি হওয়া নবজাতক উদ্ধার

খুলনার একটি বেসরকারি ক্লিনিক থেকে চুরি হওয়া ৪ দিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে বলে।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর রূপসা ট্র্যাফিক মোড়ে অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে আজ (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নবজাতক চুরির ঘটনা ঘটে। ঘটনার ঘণ্টাখানেক পরে পুলিশ উদ্ধারের কার্যক্রম শুরু করে। শুরুতে সিসিটিভির ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সন্দেহভাজন আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে তারা শিশুটিকে চুরির ঘটনা স্বীকার করে।  এরপর রূপসা ঘাটের কাছাকাছি জায়গা থেকে শিশুটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

খুলনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

নবজাতকের আত্মীয়-স্বজনরা জানায়, মোংলা উপজেলার সিগন্যাল টাওয়ার থেকে আসা মির্জা সুজন ও ফারজানা দম্পতির চারদিন আগে ছেলে সন্তান হয়। সোমবার দুপুরে তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করে নিয়ে যায়।

thumbnail_received_1317543209784944


বিজ্ঞাপন


খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ বলেন, খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। সিসি টিভি ফুটেজে দেখে সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশের ত্বরিত অভিযানে দ্রুত নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনার সঙ্গে জড়িত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর