শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

বঙ্গোপসাগরে জেলের জালে ৩০ কেজির ট্রেভ্যালি ফিশ, ২৪ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

বঙ্গোপসাগরে জেলের জালে ৩০ কেজির ট্রেভ্যালি ফিশ, ২৪ হাজারে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি  ওজনের এক বিশাল ট্রেভ্যালি ফিশ বা তবলা মাছ। এসময় মাছটিকে একনজর দেখতে এলাকাজুড়ে হইচই পড়ে যায়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন এক জেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, তবলা মাছ স্থানীয়ভাবে ‘ট্রেভ্যালি ফিশ’ নামে পরিচিত। মাছটি খুবই সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং মাংসে কাঁটা কম থাকে বলে ভোজনরসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কুয়াকাটা অঞ্চলে এটি ‘তবলি’ ও ‘বগা’ কিংবা ‘খাঁদিয়া’ মাছ নামেও পরিচিত।

মাছটির ওজন প্রায় ৩০ কেজি। বাজারে নিলামে মাছটি বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়, যা কেজি প্রতি প্রায় ৮০০ টাকা দরে বিক্রি হয়। এ অঞ্চলে মাছটির তেমন চাহিদা নেই।

আরও পড়ুন

পদ্মায় ধরা সাড়ে ২২ কেজির ঢাই মাছ, ১ লাখ ৪ হাজার টাকায় বিক্রি

মৎস্যজীবীরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এই প্রজাতির মাছ সচরাচর পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব একটা ধরা পড়ে না।


বিজ্ঞাপন


এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে যে মাছটি পাওয়া গিয়েছে এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি জাতীয় একটি মাছ। মূলত এ জাতীয় মাছ আকারে অনেক বড় হয়। মাছটি অনেক সুস্বাদু। এটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে অনেক। আশা করছি, এ জাতীয় মাছ জেলেদের জালে বেশি বেশি ধরা পড়বে। এসব মাছ আহরণের মাধ্যমে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর