সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফকিরহাটে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

ফকিরহাটে কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত গ্রেফতার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা নছিমন চালক আল মাহমুদ শেখকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ওই মেয়ে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় লম্পট বাবা শরীর ম্যাসেস করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করে ধর্ষণ করে।

স্থানীয়দের সহযোগিতায় লম্পট বাবা আল মাহমুদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর চাচা মামুন শেখ  বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামি মাহমুদ শেখকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দি গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর