সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

ব্যবসায়ীর হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

ব্যবসায়ীর হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তোয়াজ উদ্দিন শেখ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকারণ্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

স্থানীয়রা জানায়, তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী-সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। সবশেষ গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পাননি।


বিজ্ঞাপন


ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর