বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

ছয় দফা দাবি বাস্তবায়নে বাকৃবি শিক্ষার্থীদের রেল অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

ছয় দফা দাবি বাস্তবায়নে বাকৃবি শিক্ষার্থীদের রেল অবরোধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ছয় দফা দাবি পূরণ না হওয়ায় আজ সারাদিন রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলসহকারে এসে আব্দুল জব্বারের মোড়ে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধের মাধ্যমে তাদের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।


বিজ্ঞাপন


এর আগে সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একই দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় আজকের গ্রহণ করা হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

শিক্ষার্থীদের ঘোষিত ছয় দফা দাবি হলো—

১. হল ভ্যাকেন্টের নির্দেশনা প্রত্যাহার,

২. আবাসিক হলের সব ধরনের সুবিধা সচল রাখা,


বিজ্ঞাপন


৩. প্রক্টোরিয়াল বডির পদত্যাগ,

৪. বহিরাগত হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা,

৫. হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিত করা, এবং

৬. একক কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর