বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

দায়িত্ব পালনকালে প্রাণ গেল এসআইয়ের

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

দায়িত্ব পালনকালে প্রাণ গেল এসআইয়ের
আলমগীর হোসেন ভূঁইয়া

পুলিশ ক্যাম্পের দায়িত্ব পালনকালে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যুর ঘটনা ঘটেছে। 

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি মারা যান।


বিজ্ঞাপন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার নাম আলমগীর হোসেন ভূঁইয়া। তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: পানির স্রোতে ভেসে গেল ২ শিশু, মিলল একজনের লাশ

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস বলেন, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। তার হার্টে সমস্যা ছিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মুলা খেতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা আলমগীর ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। তিনি দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জনক।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর