শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

পিরোজপুরের গৃহবধূকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৭:২৩ এএম

শেয়ার করুন:

পিরোজপুরের গৃহবধূকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামে নিজ ঘরে আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী।

নিহতের চাচাতো ভাই ও ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসেছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওজু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর