শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

বিনোদন স্পটে সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ২০

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

বিনোদন স্পটে সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ, আহত ২০

দিনাজপুরে ‘জীবন মহল’ পিকনিক ও বিনোদন স্পট এবং জীবনীয়া দরবার ইস্যুতে একই স্থানে পক্ষে বিপক্ষে কর্মসূচি নিয়ে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবন মহল পার্কের সামনে সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জীবনমহল পার্কের রেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছিল। পাশাপাশি পার্কের ভেতরে একটি দরবার শরীফ গড়ে তোলা হয়।

এ ঘটনার পর থেকে তৌহিদি জনতার ব্যানারে পার্কের অসামাজিক কার্যকলাপ ও দরবার শরীফ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত ২১ আগস্ট বৃহস্পতিবার বিরল মডেল মসজিদে তৌহিদী জনতার ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) জীবন মহলের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। এরমধ্যে জীবনমহল কর্তৃপক্ষ তৌহিদি জনতার মানববন্ধনের প্রতিবাদে একই সময়ে জীবন মহলের সামনে তারা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

বৃহস্পতিবার দুপুর দুইটাই জীবন মহলের সামনে জীবন মহলের কর্মচারী ও আশপাশের এলাকাবাসী পার্কের পক্ষে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

এদিকে বিকেল তিনটায় তৌহিদী জনতা দিনাজপুর শহর থেকে একটি মিছিল ও বোচাগঞ্জ থেকে আরেকটি নিয়ে জীবন মহলের সামনে এসে বিক্ষোভ করে। এসময় পার্কের লোকজন তৌহিদি জনতার ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের বাধে। এই সংঘর্ষে পাঁচজন সাংবাদিকসহ উভয় পক্ষে অন্তত ২০ জন। এসময় পাঁচ সাংবাদিকের মোটরসাইকেলসহ ১০টি যানবাহন ভাঙচুর করা হয়।

thumbnail_Dinajpur_-1

এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা জীবনমহল পার্কে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় পার্কে অবস্থিত দরবার শরিফে ভাঙচুর চারায়। এক পর্যায়ে জনতা আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া বিরল থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দরবার শরিফের আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন

সব হারিয়ে আশ্রয়হীন তোজাম্মেল হক, স্বপ্ন শুধু একটি দোকান

এদিকে খবর পেয়ে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম পুলিশ সুপার মারুফত হুসাইন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জীবন মহল পার্কের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পাশাপাশি তৌহিদী জনতা ও জীবনমহল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মারফত হোসাইন বলেন, আমরা আগে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা কোনো ধরনের সংঘর্ষে জড়াবেন না বলে জানিয়েছিল। তবে তৌহিদী জনতা ও স্থানীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর