রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

পদ্মার ২৫ কেজির পাঙাস সাড়ে ৬৭ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী 
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

পদ্মার ২৫ কেজির পাঙাস সাড়ে ৬৭ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশালাকৃতির এক পাঙাস মাছ। মাছটি ৬৭ হাজার ৫৭৫ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে দৌলতদিয়ার পদ্মা নদীতে ওমর হালদারের জালে মাছটি ধরা পড়ে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা

দুপুর ২টার দিকে দৌলতদিয়া ঘাটে কেসমতের আড়তে মাছটি প্রকাশ্য নিলামে প্রতি কেজি দুই হাজার ৬০০ টাকা দরে মোট ৬৬ হাজার ৩০০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের চাঁন্দু মোল্লা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা।

মাছ ব্যবসায়ী মো. চাঁন্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের পদ্মা নদীর বিশালাকারের তরতাজা পাঙাস মাছটি প্রতি কেজি দুই হাজার ৬৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫৭৫ টাকায় রাজধানী ঢাকাতে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

আরও পড়ুন: সিলেটে লুট হওয়া পাথর ফেরত দিতে আল্টিমেটাম

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, বর্তমানে পদ্মা নদীতে বড় আকারের পাঙাস, রুই, কাতল, বোয়াল, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এ কারণে জেলেরা লাভবান হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর