বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৯:১০ এএম

শেয়ার করুন:

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

পার্বত্য জেলা বান্দরবানের লামায় উপজেলা আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মো. ইমরানকে আটক করেছে লামায় আজিজনগর ফাঁড়ির পুলিশ।

 অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহাম্মদ বাসির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ছিলেন। এই সুযোগে রোববার বিকেল সাড়ে ৫টার সময় ভিকটিমকে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে। ঐদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কাউকে কিছু বলতে পারেনি। পরের-দিন ২৫ আগস্ট বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি পরে সবাই জেনে যায়। তাৎক্ষণিক  এলাকাবাসী এবং স্থানীয় ইউপি সদস্য মিলে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাসেম জানান, ধর্ষণের বিষয়টি সোমবার সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরানকে আটক করে পুলিশে দিয়েছি। 
আজিজনগর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহমেদ মোরশেদ বলেন, আসামিকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবারসহ আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেক আপের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর