মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

জাকসুতে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, নাম ‘সমন্বিত শিক্ষার্থী জোট’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম

শেয়ার করুন:

জাকসু নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষ
জাকসু নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষ। ছবি: ঢাকা মেইল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান।

ছাত্রশিবিরের নেতৃত্বে গঠিত এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাখা ছাত্রশিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মুহিবুর রহমান বলেন, ‘আমাদের প্যানেলে জুলাই মাসে গণ-আন্দোলনে ভূমিকা রাখা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সক্রিয় এমন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের প্যানেলে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী, ছয়জন নারী শিক্ষার্থী ও শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীও রয়েছেন।’

আরও পড়ুন—

প্যানেলের অন্যান্য পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন:

সহ-সাধারণ সম্পাদক (ছেলে): ফিরদৌস আল হাসান;

সহ-সাধারণ সম্পাদক (মেয়ে): আয়েশা সিদ্দিকা মেঘলা (দর্শন বিভাগ);

বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়নপত্র দাখিল করেছেন:

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: শাফায়েত মীর (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, ছাত্রশিবির);

ক্রীড়া সম্পাদক: শফিউজ্জামান শাহীন;

সহ-ক্রীড়া সম্পাদক: মাহাদী হাসান (ছাত্রশিবিরের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক);

সাহিত্য ও ক্রীড়া সম্পাদক (মেয়ে): লুবনা;

আইটি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম লিখন (ছাত্রকল্যাণ সম্পাদক, ছাত্রশিবির);

সাংস্কৃতিক সম্পাদক: শাহরিয়ার (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ);

সহ-সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দিন (মানবাধিকার সম্পাদক, ছাত্রশিবির);

নাট্য সম্পাদক: রুহুল ইসলাম (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ);

শিক্ষা ও গবেষণা সম্পাদক: আবু উবায়দা উসামা (ফার্মেসি বিভাগ);

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম (ইংরেজি বিভাগ);

সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক: হাফেজ আরিফুল ইসলাম (গবেষণা সম্পাদক, ছাত্রশিবির);

সহ-সমাজসেবা ও মানবসেবা সম্পাদক (ছেলে): তৌহিদ হাসান (মাইক্রোবায়োলজি বিভাগ);

সহ-সমাজসেবা ও মানবসেবা সম্পাদক (মেয়ে): নিগার সুলতানা (ফার্মেসি বিভাগ);

কার্যকরী সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন:

মেয়ে: ফাবলিহা জাহান (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ); নাবিলা বিনতে হারুন (ইতিহাস বিভাগের প্রথম বর্ষ); নুসরাত জাহান (আইন বিভাগ);

ছেলে: হাফেজ তরিকুল ইসলাম (গণিত বিভাগ); আবু তালহা (পদার্থবিজ্ঞান বিভাগ); রাকিবুল ইসলাম (রসায়ন বিভাগ ও ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক); মুহিবুল্লাহ (বোটানি বিভাগ, কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি); মুহসিন ইসলাম (দৃষ্টি প্রতিবন্ধী, প্রথম বর্ষ)। 

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর